শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আবারও নতুন দর্শকদের সামনে ফিরে আসছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে মাছরাঙা টেলিভিশনের সম্প্রচারিত হওয়া এ প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হলো বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে। রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো ও আনন্দঘন পরিবেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন ঘোষণা দেয়া হয়। 

সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের নানান দিক নিয়ে আলোচনার পাশাপাশি এবারের লোগো উন্মোচন করা হয়। সেই সঙ্গে জানানো হয়, অডিশন শেষে নির্বাচিতরা অংশ নেবেন গ্রুমিং ও মাস্টার সিলেকশন পর্বে। তারপর হবে স্টুডিও রাউন্ড ও চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকমের সিইও ও মাছরাঙা টিভির নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু এবং স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। 

আয়োজনকরা জানান, ২০১৩ সালে শুরু হওয়া এই আয়োজন শুধুমাত্র সংগীত প্রতিযোগিতা নয়, এটি বাংলার লোকগানের ঐতিহ্য রক্ষায় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। শো-এর গান প্রকাশিত হয়েছে স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও। প্রকাশিত হয়েছে ‘লোকগানের শুদ্ধ সংকলন’ নামে একটি বইও।

 ‘ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসরে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মিডিয়াকম লিমিটেড ও ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত