ছাত্রদলের সাবেক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:৩৪ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে ছাত্রদলের সাবেক এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং ওই গ্রামের ছত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখতে পান খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার নিথর দেহ।

স্থানীয় মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়েছি, এটি হত্যাকান্ড। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।’

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত