ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদের মেয়ে তানিশা মনি (৫)।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে থাকেন। পরে বাড়ির পাশে লাঠিয়া খালে তাদের মরদেহ পাওয়া যায়।
