নওগাঁ বিএনপির সম্মেলনে তারেক রহমান

জনগণ মনে করে— বিএনপিই ভালো কিছু করতে পারবে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ মনে করে বিএনপিই তাদের জন্য কিছু একটা করতে পারবে। প্রত্যেক মানুষের আস্থা বিএনপির প্রতি আছে। তারা চায় তারা প্রত্যশা করে বিএনপি এ দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে।

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিন্তু এখানে বিরাট একটি কিন্তু রয়েছে। বিএনপির প্রত্যশা ও পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার। এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য ধীরে ধীরে ষড়যন্ত্র চলছে। বিএনপির পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার জন্য একইসঙ্গে দেশে যেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত না হতে পারে সেটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র চলছে।

এসময় তিনি নেতাকর্মীর উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। বিএনপি পরিবারের সদস্যদের দুইটা কাজ করার কথা বলেন। জণগনের আস্থা বিশ্বাস ও ভালোবাসা অর্জনে দিকনির্দেশনা দেন তিনি।

নেতা কর্মীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জিয়ার সৈনিক ও খালেদা জিয়ার কর্মীরে এমন কোন কাজ করা যাবে না যাতে জনগণ বিএনপির প্রতি আস্থা হারায়।

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ কনভেনশ হলে বেলুন, ফেস্টুন ও পায়রা উরিয়ে দ্বি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এসময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে- রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জোহা খান, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত