রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজিনের মধ্যে এমওইউ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:১০ এএম

বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং দেশের খ্যাতনামা স্কিনকেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস কৌশলগত অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার রূপায়ণ সিটির স্কাই ভিলা লাউঞ্জে এই এমওইউ সই করা হয়।

এই অংশীদারত্বের আওতায় প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে বিনামূল্যে দুটি স্কিনকেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যেকোনো আউটলেটে সব পণ্য ও চিকিৎসাসেবায় ২০ শতাংশ ছাড় প্রদান করবে বায়োজিন কসমেসিউটিক্যালস। অন্যদিকে, রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিশেষ সুবিধা দেবে। এমওইউতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড মিডিয়া অমিত চক্রবর্ত্তীসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই এমওইউ বা কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক অনবদ্য দ্বার উন্মোচন করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত