কুমিল্লার গফুর ভূঁইয়াকে বিএনপির শোকজ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম

কুমিল্লা জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকির অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়াকে শোকজ করেছে দলটি। একই সঙ্গে নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাজনৈতিক সম্মেলন করার বিষয়েও তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট দেশ রূপান্তরে ‘কলিজা খুলে ফেলমু’ চেয়ারম্যান ও ডিসিকে হুমকি বিএনপি নেতারÑ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা কুমিল্লা জেলা বিএনপি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। পরে গতকাল শুক্রবার বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই শোকজ নোটিস পাঠানো হয়।

শোকজে উল্লেখ করা হয়, সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসককে নিয়ে আব্দুল গফুর ভূঁইয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া গত ১২ ও ১৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ইউনিয়নপর্যায়ে বিএনপির সম্মেলন আয়োজনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

চিঠিতে আরও বলা হয়, এসব কর্মকা- দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত