ভিন্ন আবহে শুরু ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:৫২ পিএম

যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনে হোয়াইট হাউসে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। বাংলাদেশ সময় সোমবার রাত ১১টার পর এ বৈঠক শুরু হয়।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজকের ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকটি পূর্বের সেই আলোচিত ফেব্রুয়ারি মাসের হোয়াইট হাউসের উত্তপ্ত বৈঠকের তুলনায় একেবারেই ভিন্ন আবহে শুরু হয়েছে।

বৈঠকের শুরুতে ট্রাম্প সতর্ক আশাবাদ প্রকাশ করেন, আজকের আলোচনা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত অবসানের পথে এক ধাপ এগিয়ে দিতে পারে। বিশেষ করে, তিনি একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেন— যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে।

ট্রাম্প বলেন, তিনি কখনোই বলতে পারেন না যে যুক্তরাষ্ট্র আলোচনার পথ থেকে সরে আসবে। যদিও পূর্বে তার প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত ছিল যে, কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র হয়তো আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত