এয়ার কানাডার কেবিন ক্রুদের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:২৭ এএম

এয়ার কানাডা কর্র্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ক্রুদের বেতন বাড়ানোর দাবি নিয়ে চলা বিরোধের অবসান ঘটেছে। এর ফলে টানা কয়েক দিনের ধর্মঘট উঠছে। চালু হচ্ছে ফ্লাইট। দুপক্ষের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে এয়ার কানাডার ধর্মঘট করা হাজার দশেকের বেশি কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন। এয়ার কানাডা কর্র্তৃপক্ষও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তিটি সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। যদিও সংগঠনটি বলেছে, এ চুক্তি কর্মী ও শিল্পের জন্য রূপান্তরমূলক পরিবর্তন আনবে। এখন চুক্তিটি সংগঠনের সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করেছিলেন এয়ার কানাডার কেবিন ক্রুরা। স্থানীয় সময় গত শনিবার রাত থেকে তাদের এ ধর্মঘট শুরু হয়। এ কারণে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত করা হয়। বিপাকে পড়েন তাদের লাখো যাত্রী।

কানাডার সরকার-সমর্থিত শিল্প সম্পর্কবিষয়ক বোর্ড এ ধর্মঘটকে ‘বেআইনি’ উল্লেখ করে কেবিন ক্রুদের গত রবিবার কাজে ফিরতে বলেছিল। তবে কেবিন ক্রুরা নির্দেশ প্রত্যাখ্যান করেন, কাজেও ফেরেননি। এরপর সোমবার সরকার অনুমোদিত মধ্যস্থতাকারীর সহায়তায় দুপক্ষের আলোচনা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত