গণ-অভ্যুত্থানের ঘটনায় ২৬ মামলার চার্জশিট দাখিল

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:২৭ পিএম

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত ঘটনাসমূহের ভিত্তিতে দায়েরকৃত মামলার মধ্যে বর্তমানে ২৬টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারার মামলা।

চার্জশিটকৃত হত্যা মামলাগুলো হয়েছে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্য ১৮টি মামলার মধ্যে রয়েছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর জেলা, ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

হত্যা মামলাগুলিতে মোট আসামির সংখ্যা ১ হাজার ১৫৩ জন, আর অন্যান্য ধারার মামলাগুলিতে ৬৮২ জন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলাগুলোর যথাযথ তদন্ত ও তদারকির দায়িত্ব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ নিয়েছেন। এছাড়া, রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত