পীরগঞ্জ সীমান্তে আবারও ৫ জনকে পুশইন

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও নারী শিশুসহ ৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবি তাদের আটক করেন। 

আটকৃতরা হলেন,পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামে বিনয় চন্দ্রে রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০),  দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)।  এর আগেও কয়েক দফায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে  বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে পুশইন করে বিএসএফ।

এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ কোম্পনী কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক ৫ জনের বিরুদ্ধে শনিবার বিকালে পীরগঞ্জ থানা থানায় মামলা করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত