বিএনপির নেতা নিশাদকে সব পদ থেকে বহিষ্কার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। 

রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক
সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেছে বিএনপি। 

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মঈনুল হাসান সাদিক বলেন, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত