খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৮টা ৪২ মিনিটে পৌঁছায়। উদ্ধারকাজে দু’জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে একজন মারা যান। বর্তমানে বাকি চারজন চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত