সালাহউদ্দিন আহমদ

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে, প্রত্যাশা বিএনপির

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

এর আগে দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত রোডম্যাপে ২৪টি কর্মপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

বিএনপি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিক থেকেও একই রকম নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত