চট্টগ্রামের থানায় লুট হওয়া অস্ত্র বাগেরহাটে উদ্ধার, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৬:১২ পিএম

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা থেকে গত বছরের ৫ আগস্ট লুট হওয়া একটি চায়না পিস্তল ও ৮ রাউন্ড গুলি বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মহানগর ডিবির কর্মকর্তারা।

গ্রেপ্তাররা হলেন— মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)।

ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশের ব্যবহৃত মডেল (৭.২)। গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে। কামাল দীর্ঘদিন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত