জাতীয় পর্যায়ে পালন হবে লালনের তিরোধান দিবস

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম

বাংলাদেশের অন্যতম সংগীতসাধক, দার্শনিক লালন সাঁইয়ের তিরোধান দিবস পালনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

আগামী ১৭ অক্টোবর হলো লালন সাঁইয়ের তিরোধান দিবস। ১৮৯০ সালের এই দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত