সৌদি প্রো লিগের প্রথম রাউন্ডে দারুণ এক জয় তুলে নিয়েছে আল নাসর। শুক্রবার রাতে তারা আত-তাওআউনকে ৫-০ গোলে পরাজিত করেছে। পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স হ্যাটট্রিক করেছেন। পেনাল্টি থেকে ক্যারিয়ারের ৯৪০তম গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে এটি তার ১০১তম গোল।
ম্যাচজুড়ে আল-তাওআউনকে স্রেফ পাত্তাই দেয়নি আল নাসর। ৭ম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন ফেলিক্স। বিস্ময়করভাবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ৫৪তম মিনিটে একটি পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে ২০২৫ সউদি সুপার কাপের ফাইনালে গোল করে তিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
পরের মিনিটেই আল নাসরের জার্সিতে অভিষেক গোল করেন বায়ার্ন মিউনিখ থেকে আসা কিংসলে কোমান। ম্যাচের পরবর্তী অংশে ফেলিক্স একাই ছিলেন রাজা। ৬৭ মিনিটে সাদিও মানের থেকে বল পেয়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। আল নাসর এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। কিন্তু ফেলিক্সের গোল করার শখ তখনও যেন পূরণ হয়নি। ৮৭ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যাতে তাকে উদযাপন করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেন, ‘প্রথম পদক্ষেপ’। তার এই মন্তব্যে স্পষ্ট, তিনি আরও অনেক কিছু অর্জন করতে চান এবং এটি তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা। অন্যদিকে বড় জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল আল নাসর, যা নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস দেবে।
টি-টোয়েন্টির 'দ্বিতীয় সেরা দলকে যেভাবে হারালো পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার
পদত্যাগ করলেন ভারতের বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি