বিশ্বসুন্দরী হয়েও এখনও মনের মতো পাত্র খুঁজে পাননি না ‘আইবুড়ো’ বলে পরিচিত বলিউড অভিনত্রী সুস্মিতা সেন। তবে বিয়ে না করলেও বিভিন্ন বয়সী পুরুষের সঙ্গে প্রেমে মজেছেন এই সিনিয়র তারকা। ৪৯ বছর বয়সী সুস্মিতা আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। যেদিন এমন মানুষ পাবে, সেদিন বিয়ে করব।
এ বিষয়ে ‘ম্যায় হুঁ না’ খ্যাত নায়িকা আরও বলেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।
সুস্মিতার জীবনে একাধিক প্রেম এসেছে। অভিনেতা রণদীপ হুদা, রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, এরপর পরিচালক বিক্রম ভাটের সঙ্গে এই অভিনেত্রীর নাম জড়িয়েছে। সম্প্রতি নাম জুড়েছিল ললিত মোদির সঙ্গেও। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তার কম বয়সী পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।
ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই : আসিফ আকবর
আব্দুল জব্বারহীন ৮ বছর