বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:২৭ পিএম

২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে প্রাণ হারানো শহীদ সাজিদুর রহমান ওমর-এর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রোববার (৩১ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে অবস্থিত শহীদ ওমরের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কবর জিয়ারত করে। 

সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পরে শহীদ ওমরের আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত