আমিরের বাসভবনে জামায়াত নেতাদের জরুরি বৈঠক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় দলটির আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে সভাপতিত্ব করার মাধ্যমে প্রায় দেড় মাস পর রাজনীতিতে সরব হলেন জামায়াত আমির। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত