শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যেত : ট্রাম্প

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত এবং সামরিক শক্তিও ভেঙে পড়ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফেডারেল আপিল আদালত সম্প্রতি আরোপিত বেশিরভাগ শুল্কই ‘অবৈধ’ বলে রায় দেওয়ার পর গত রবিবার ট্রাম্প এ মন্তব্য করেন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প আদালতের রায়ের সমালোচনা করেন। তিনি লেখেন, শুল্ক না থাকলে আমরা যে ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছি তা থাকত না। আর আমাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেত, সামরিক শক্তি নিশ্চিহ্ন হয়ে যেত।

ট্রাম্প আরও বলেন, ৭-৪ ভোটে ‘চরম বামপন্থি বিচারপতিরা’ শুল্ক বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তবে একজন ডেমোক্র্যাট বিচারপতি, যাকে ওবামা নিয়োগ দিয়েছিলেন, সাহসিকতা ও দেশপ্রেম দেখিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষার পক্ষে ভোট দিয়েছেন। আইন অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যাতে

ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত