নড়াইলের কালিয়া উপজেলায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার থানা এলাকার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয় লোকজন নড়াগাতী থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা ওই কিশোরীর আনুমানিক বয়স হবে ১৬ থেকে ১৭ বছর। মৃতদেহটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গণঅভ্যুত্থানের ৩৪ মামলার চার্জশিট দাখিল
হোয়াটসঅ্যাপ-এ অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোডে বিপদ