ঝিনাইদহের মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদে গোসল করতে গেয়ে সাজিন ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাজিন ইসলাম ওই গ্রামের ১নং কলোনির একরামুল ইসলামের ছেলে ও আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, চাচাত বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু সাজিন ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কর্মী ওয়াসিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুপুরে সাজিন গোসল করতে গিয়ে কপোতাক্ষ নদের পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এখন যুদ্ধ দপ্তর, ট্রাম্পের ঘোষণা
৩ দাবিতে শাহবাগে গণঅধিকার পরিষদের সমাবেশ