গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাব্বির হোসেনের বাড়ি জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট এলাকায়। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। বাকি আসামিরা হলো একই গ্রামের শান্ত (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার ভাঙ্গারী পাড়া এলাকার সুজন মিয়া (২৪)। আসামিরা তিনজন বন্ধু।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম গতকাল জানান, ওই ছাত্রী তার বাড়ি থেকে গত ২ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে তার প্রতিবেশী শান্ত মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্কুলে রওনা হয়। কিন্তু শান্ত মিয়া ওই ছাত্রীকে স্কুলে না নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে শ্রীপতিপুর গ্রামের বকুলতলা এলাকার সুজন মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে আসামি সাব্বির হোসেন এবং শান্ত মিয়া ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ওসি আরও জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত