সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮১ হাজার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

তিন দিনের মাথায় আবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। যা দেশের ইতিহাসে রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়েছে সংগঠনটি। যাতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি সোনার দাম হয় ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। যা ছিল দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত