জেন-জি দের আন্দোলনে নেপালে বাংলাদেশ ফুটবল দল হোটেলে অবরূদ্ধ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

সরকারের দুর্নীতি বন্ধ ও সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে পুরো নেপালজুড়ে শুরু হয়ে ছাত্র-জনতার আন্দোলন। রাজধানী নেপালের পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে চাচ্ছে। কাঠমান্ডুর বিভিন্ন রাজপথে হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এতে বিপাকে পড়েছে কাঠমান্ডুতে অবস্থান করা বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু আসা দলের আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলার কথা স্বাগতিক নেপালের বিপক্ষে। সেই ম্যচের শেষ প্রস্তুতি শুরু কথা ছিল বেলা ৩টায়। তবে দশরথ রঙ্গশালায় প্র‍্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল। আদৌ বের হতে পারবে কীনা বোঝা যাচ্ছে না। 

কাঠমান্ডুর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কারফিউ জারি করেছে সরকার। এখন পর্যন্ত ১৩ জন আবারোধকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ক্ষমতাশীন দলের বিরুদ্ধে ব্যপক পরিমানে দুর্নীতি, সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবীতে সোমবার সকাল থেকে হাজার হাজার তরুণ শিক্ষার্থী জড়ো হতে থাকেন কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে। একটা সময় পার্লামেন্ট ভবনেও প্রবেশ করেন আন্দোলনকারী। বিভিন্ন জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে  ব্যাপক সংঘর্ষের কবর শোনা চাচ্ছে। ক্রমের পরিস্থিতি খারাপ হচ্ছে। নেপালের জেন-জি রা গতবছর বাংলাদেশে ঘটে যাওয়া গন-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতনের ঘটনা থেকে অনুপ্রাণীত হয়ে সোশ্যাল মিডিয়ার আন্দোলন রাজপথে নিয়ে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত