চন্দনাইশে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম

চট্টগ্রামের চন্দনাইশে সালিমা সুলতানা সাকি নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার উপজেলার চিড়িংঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামীর মো.সাইফুল ইসলাম প্রকাশ পলাতক রয়েছেন।

নিহত সালিমা সুলতানা সাকি (১৮) ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে এবং একই এলাকার মো. সাইফুল ইসলাম প্রকাশের স্ত্রী।

স্থানীয়দের বরাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সালিমা সুলতানা সাকি ও মো.সাইফুল ইসলাম প্রকাশ সাবু গত ৭ মাস আগে তাদের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। কিন্তু ছেলে পক্ষ কনেকে এখনও বাড়িতে তুলে নেয়নি। বিয়ে হওয়ার পরও মেয়েকে তুলে না নেওয়ার স্বামী-স্ত্রী কলহ লেগেই থাকতো। ঘটনারদিন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন মো.সাইফুল ইসলাম প্রকাশ। ঘণ্টা খানেক শ্বশুর বাড়িতে অবস্থান করার পর স্বামী মো সাইফুল ইসলাম প্রকাশ চলে যাওয়ার পরপরই স্ত্রী সাকিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন সালিমা সুলতানা সাকিকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে নিহত সালিমা সুলতানা সাকি পরিবারের অভিযোগ, তার স্বামীই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত