বাংলাদেশ ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর জাকের-শামীমের লড়াই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

আবুধাবিতে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহে রান যোগ হওয়ার আগেই বাংলাদেশ হারায় ২ উইকেট। প্রথম স্কোরবোর্ডে প্রথম রান যোগ হয়ে ইনিংসের ১৪তম বলে।

পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে ৩ উইকেটে ৩০ রান। ৫৩ রানে ৫ উইকেট খোয়ানোর পর জুটি বেঁধেছেন জাকের আলী ও শামীম হোসেন।

প্রথম ওভারে নুয়ান তুষারার করা পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ষষ্ঠ বলে বাংলাদেশ ওপেনার বোল্ড হয়ে ফেরেন। এ নিয়ে পাঁচ ইনিংসে তানজিদকে তৃতীয়বার আউট করলেন তুষারা। দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে কোন রান দেননি চামিরা। চতুর্থ বলে উইকেটকিপারকে ক্যাচ দেন আরেক ওপেনার পারভেজ হোসেন। ওই ওভারও মেডেন হয়।

বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এক রান নেন লিটন। ইনিংসের পঞ্ম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে জীবন পান তাওহীদ হৃদয়। তবে পরের বলেই রান আউটকে সাজঘরে ফেরেন হৃদয় (৮)।

লিটন পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন শানাকাকে তিনটি চার মারলে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৩০। ইনিংসের অষ্টম ওভারে হাসারাঙ্গা মেহেদি হাসানকে (৯) ফেরান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত