বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অজ্ঞাত ওই কিশোরীর আনুমানিক বয়স ১০/১১ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে কিশোরী ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে হাবলা ইউপির ১ নম্বর ওয়র্ডের সদস্য ফজলুল হক বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমূল কিশোরী।

এ বিষয়ে টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত