কুমিল্লার দাউদকান্দিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ধীতপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানার হাতে বেশ কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল করেন।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টি করেন।
ওই ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।
মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজন এবং এর আগে মিছিল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মী। আজ ১৭ সেপ্টেম্বর দুপুরে তাঁদের কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, নাশকতার অভিযোগে গ্রেপ্তার সাতজনকে আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের মারধর, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অবরোধ
সাতরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার