আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলায় কর্মরত নৌ বাহিনীর প্রতিনিধি লে. কর্নেল পাভেল, হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুকুরায় বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ পাল, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন ও হাতিয়া থানার প্রতিনিধি এস আই মুকুল আহমদ।
সভায় আগত হাতিয়ায় ৩৩টি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারিসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি সেক্রেটারিরা তাদের স্ব স্ব মণ্ডপের প্রয়োজনীয় দিকগুলো আলোকপাত করেন। এতে বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধি ও হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বিভিন্ন সমস্যা ও করণীয় দিক নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপের জন্য পাঁচ শ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি প্রতিটি পূজামণ্ডপে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করতে হবে, রাতের বেলায় ৫ সদস্যের একটি টহল টিম কাজ করবে। সিসি ক্যামেরা চালু করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে পূজার আয়োজন সফল করার আহ্বান জানান।
টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে গাইবান্ধাবাসী
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে সড়ক অবরোধ