হরিরামপুর প্রেস ক্লাবের এক যুগ পূর্তি উদযাপন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

হরিরামপুর প্রেস ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদুম।

প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পপতি ও রাজনীতিবীদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক খন্দকার হানিফ রাজা, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল, হরিরামপুর থানার এসআই ফারুক, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নিরব আহমেদ রাজ্জাক এবং প্রেস ক্লাবের দাতা সদস্য মো. সাইফুল শিকদার।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মানিকুর রহমান মানিক, সহসভাপতি মো. নাজমূল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক মো. আমজাদ মীর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া এবং সদস্য বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা হরিরামপুর প্রেস ক্লাবের সাফল্য ও স্বার্থকতা কামনা করেন এবং সাংবাদিকতা দেশের ও জাতির কল্যাণে নিয়োজিত থাকার গুরুত্ব তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত