কুড়ি-বিশে সর্বোচ্চ শিরোপা পোলার্ডের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ এএম

টি-টোয়েন্টি মানেই যেন কাইরন পোলার্ড! ক্রিকেটের এই ফেরিওয়ালা সোমবার ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগ (সিপিএল) জিতে যেন নিজেকে আবারও প্রমাণ করলেন। পাশাপাশি নাম লেখালেন এক বিশ্বরেকর্ডে, যেখানে তার পাশে আর কেউ নেই। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১৮টি শিরোপার মালিক এখন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডার।

সিপিএল ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে পোলার্ডের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩৮৩ রান, ১১ ইনিংস, গড় ৫৪.৭১, পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল তার ব্যাটিং দাপট। সঙ্গে জিতেছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারও। পোলার্ড আবারও দেখালেন কেন তিনি এখনো টি-টোয়েন্টির রাজা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত