শেরপুরের নকলায় শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ চাল বিতরণ করা হয়। এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশটি মণ্ডপে পাঁচশত কেজি করে মোট দশ টন চাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম। এসব চাল পূজা উদযাপনকারী মণ্ডপগুলোতে খরচের জন্য বরাদ্ধ দেওয়া হয়।
উক্ত বিষয়ে আজ সকালে পূজা উদযাপন কমিটির সঙ্গে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি)'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় যেকোন নাশকতা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি হাবিবুর রহমান। প্রতিদিনের সিসি ফুটেজ সংগ্রহ করে রাখারও জোর তাগিদ দেন এই কর্মকর্তা।
শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না ইসি