খুলনায় ১২ মামলার আসামি আশরাফুল করিম ওরফে গলাকাটা রনিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর গোবরচাকা মেইন রোডের খালাশি বাড়ির মোড়ে বিশেষ অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মহানগর ডিবির একটি টিম নগরীর গোবরচাকা মেইন রোডের খালাশি বাড়ির মোড়ের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনিকে গ্রেপ্তার করে। সে বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।
ডিবি পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তার রনির বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি শিকার করেছে, দীর্ঘদিন ধরে সে খুলনা মহানগরসহ খুলনা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকা