নগরীর চকবাজারস্থ ঐতিহ্যবাহী পার্সিভ্যাল হিল স্যোসাইটিতে, এপিক প্রপার্টিজের বিলাসবহুল আবাসন প্রকল্প ‘ভূঁইয়া ইম্পেরিয়াম’ –এ চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
৭ ও ১৫ তলা বিশিষ্ট দুইটি নান্দনিক ইমারতের সমন্বয়ে নির্মাণাধীন এই সুবিশাল আবাসন প্রকল্পে ‘এপিক হরাইজন প্রপার্টি ফেয়ার ২০২৫’- এর শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান, পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, আধুনিক জীবনমান ও নান্দনিক স্থাপত্য শিল্পের সমন্বয়ে আমরা আমাদের প্রকল্পগুলো নির্মাণ করে থাকি এবং কোয়ালিটিফুল মার্কেট স্ট্যান্ডার্ড কন্সট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবহারকে আমরা সর্বচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। এর ফলে সম্মাণিত ভূমি মালিকগণ ও গ্রাহকগণ আমাদের উপর পূর্ণ আস্থা রাখছেন।
উদ্বোধনী বক্তব্যে দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক বলেন, আধুনিক জীবনযাত্রায় আবাসন ব্যবস্থা যেমন অপরিহার্য, তেমনি পরিবেশ রক্ষায় আমাদের অক্সিজেনও প্রয়োজন। আমি এপিক-কে চিনি দীর্ঘ ২৩ বছর ধরে। সবুজের সমারোহে কিভাবে আধুনিক ইমারত তৈরি করতে হয় তা একমাত্র এপিকের কাছেই দেখেছি। তার একটি জীবন্ত উদাহরণ হচ্ছে এই প্রকল্পটি। আশা করব তারা তাদের এই মান সব সময় ধরে রাখবেন।
এপিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান তার এক বক্তব্যে বলেন, ২৩ বছরের সুদীর্ঘ পথ চলায় এপিক সব সময় গ্রাহকের আস্থা ও সন্তুষ্টির ব্যাপারে সচেতন থেকেছে। ফার্স্ট কনস্ট্রাকশন ও বেস্ট ফিনিশিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এপিক আপসহীন। বেস্ট আর্কিটেক্টচারিয়াল ডিজাইন ও সঠিক ফ্লোর প্ল্যানের সমন্বয়ে গ্রাহকের চাহিদাকে সর্বচ্চ প্রাধান্য দিয়ে আমরা এক একটি প্রকল্প নির্মাণ করে যাচ্ছি। এবং ভবিষ্যতে এই মান উত্তোরত্তর বৃদ্ধি পাবে, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি।
