ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নেপালের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ এএম

‎কাঠমান্ডু, পোখারা, ঝাপা থেকে শুরু করে হিমালয়ের চূড়া মাউন্ট এভারেস্ট আর অন্নপূর্ণা—সবখানে আজ একটাই নাম ধ্বনিত হচ্ছে, নেপাল! ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ফুল মেম্বার জাতিকে হারাল নেপাল, সেটিও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে।

ভারতে সামনে টেস্ট সিরিজ থাকায় পূর্ণ শক্তির দল যদিও এই সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা নতুন চেহেরার দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তাদের চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লর হাত ধরে।

‎শারজায় নিজেরা ১৪৮ রান তুলে টি-টোয়েন্টির অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা চাপে রেখেছিল নেপালের বোলাররা শুরু থেকেই। পাওয়ারপ্লেতে মাত্র ৪০ রান তুলতে পারে ক্যারিবীয়রা, তাও আবার ২ উইকেট হারিয়ে। এরপর একে একে সবাই যেন নেপালি আক্রমণের সামনে হাল ছেড়ে দেয়।

 
‎ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নাভিন বিদাইসি সর্বোচ্চ ২২ রান করেন, কিন্তু খেলেছেন শতক ছাড়ানো স্ট্রাইক রেটও ছাড়াতে না পেরে। আকোল হোসেইন, আকিম অগাস্ট, কেসি কার্টি কিংবা ফ্যাবিয়ান অ্যালেন কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত নেপালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুটিয়ে যায় উইন্ডিজ।

‎এই জয়ে নেপালের অধিনায়ক রোহিত পাওডেল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বল হাতে ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, আর ব্যাট হাতে ৩৮ রান করে গড়েছেন দলের সবচেয়ে বড় ইনিংস।

‎সংক্ষিপ্ত স্কোর
নেপাল: ১৪৮/৮ -রোহিত পাওডেল – ৩৮ (৩৫), কুশল মাল্লা – ৩০ (২১), গুলসান ঝা – ২২ (১৬), জেসন হোল্ডার – ৪/২০, নাভিন বিদাইসি – ৩/২৯

‎ওয়েস্ট ইন্ডিজ: ১২৯/৯- নাভিন বিদাইসি – ২২ (২৫), আমির জানগু – ১৯ (২২), ফ্যাবিয়ান অ্যালেন – ১৯ (১৪), কুশল ভুর্তেল – ২/১৭, ললিত রাজবংশী – ১/৬, নন্দন যাদব – ১/৬

×
সর্বশেষ সর্বাধিক পঠিত