জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেন থেকে পড়ে রহিম উদ্দিন মোল্লা (৫৫) নামে এক একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম উদ্দিন মোল্লা গাইবান্ধা জেলার ফুলছডি উপজেলার হামেদ মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বাড়ি ফিরছিলেন রহিম উদ্দিন মোল্লা। এ সময় তিনি ট্রেনের দরজায় ঠেস দিয়ে বসে ঘুমাচ্ছিলেন। বারবার নিষেধ করার পরেও তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন। পরে মেলান্দহ রেলওয়ে স্টেশনে আসার পূর্বে জালালপুর রেলক্রসিং এলাকায় ট্র্রেনের দরজা দিয়ে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কমিউটার ট্রেনের বগির দরজার কাছে বসে ঘুমিয়ে থাকাবস্থায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। তার চাচাত ভাই আব্দুল মান্নান একই সাথে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তদন্তে প্রাথমিকভাবে বিষয়টি জানা যায়।’
