গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  হামলায় আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ।

তিনি জানান, গণ অধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান গত রবিবার রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় হামলার শিকার হন। প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। একপর্যায়ের পুলিশের টহল গাড়ি দেখে দুর্বৃত্তরা আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে দ্রুত চলে যায়।

এদিকে গণ অধিকার পরিষদের নেতা আব্দুর রহমানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বড়বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত