সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

বাগেরহাটে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটা নাগাদ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের করমজল খাল থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

মৃত সুব্রত (৩২) খুলনার  দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির সকালে জানান, মঙ্গলবার সকালে  সুব্রত মন্ডলসহ পাঁচজন জেলে বনবিভাগের পাশ-পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকারে যায়। বনের বিভিন্ন খালে কাঁকড়া শিকার করে বিকেল সাড়ে তিনটা নাগাদ তারা করমজল খাল সাঁতরে বাড়ি ফেরার পথে খালে সুব্রতকে কুমির কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। তার সহযোগীরা উদ্ধারের চেষ্টা করে প্রথমে ব্যর্থ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে দশটা নাগাদ সুব্রতকে মৃত অবস্থায় পায়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত