কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশায় জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও মহিলা দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার ঘোলপাশা দক্ষিণ পাড়ায় ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিদের বাড়ির উঠানে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি মো. কামরুল হুদা।
তিনি বলেন, জামায়াত ধর্ম ব্যবসায়ী। তারা ভোটের জন্য সবসময় ইসলামকে ব্যবহার করে। জামায়াত খ্রিস্টানদের খুশি করতে দলীয় নতুন লোগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে, তারা ইসলামের নামে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে জনগণের দল নয়। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর দল।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিদেশিরা একসময় যাকাত দিতে চেয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমাকে কর্মের ব্যবস্থা করে দাও। অথচ জামায়াতের কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারা নাকি বিদেশিদের কাছ থেকে যাকাত নিয়ে আসবেন। উনার এ বক্তব্যে জাতি হিসেবে আমাদের লজ্জিত করেছে, বিশ্বের কাছে আমাদের ছোট করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সম্পাদিকা পুতুল বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সহ-সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর মৎসজীবি দলের সভাপতি মাসুদ রানা সুজন, উপজেলা যুবদল নেতা হাসান শরীফ, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি আশিকুর রহমান সুমন, মহিলা দলের নেত্রী লাকি বেগম, সাকিনা মেম্বার, সুফিয়া মেম্বার, সুবরা বেগম, দেলোয়ারা জাহান ডলি, বিউটি আক্তার, রাবেয়া আক্তার, পারভিন আক্তার, হাসিনা আক্তার, মমতাজ আক্তার মুক্তা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল প্রমুখ।
