গাইবান্ধায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ এএম

গাইবান্ধা সদর উপজেলায় তাহেরা বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহেরা বেগম পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসেরভিটা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরে ভাসবান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত