কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যতটা গুরুত্বপূর্ণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম

ডা. শাফী রাইসুল মাহমুদ

    কনসালট্যান্ট, সাইকিয়াট্রি

এবং মানসিক স্বাস্থ্য, এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কাজের চাপ, প্রতিযোগিতা এবং অন্যান্য কারণে অনেকেই মানসিক চাপের শিকার হচ্ছেন। এই মানসিক চাপ কাজের ক্ষমতা, পারিবারিক সম্পর্ক এবং সামগ্রিক জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব ক্রমেই বাড়ছে। সুষ্ঠু, সমর্থনমূলক এবং সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে কর্মজীবীরা যেমন কাজের প্রতি আরও মনোযোগী হবে, তেমনি প্রতিষ্ঠানও হবে লাভবান।

কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণ

কর্মক্ষেত্রে মানসিক চাপের অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যেমন :

কাজের বোঝা : অতিরিক্ত কাজের বোঝা, ডেডলাইন মিস করা এবং অপ্রত্যাশিত পরিবর্তনগুলো মানসিক চাপ বাড়াতে পারে।

কর্মক্ষেত্রে সম্পর্ক : সহকর্মীদের সঙ্গে মতবিরোধ, প্রশাসনের সঙ্গে সমস্যা, এবং বৈষম্যের শিকার হওয়া মানসিক চাপের কারণ হতে পারে।

অনিরাপদ কর্মপরিবেশ : শারীরিক বা মানসিকভাবে অনিরাপদ কর্মপরিবেশ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কর্মজীবনের অনিশ্চয়তা : চাকরি হারানোর ভয়, পদোন্নতি না পাওয়া, এবং লক্ষ্য অর্জন করতে না পারা মানসিক চাপ বাড়াতে পারে।

কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রভাব

শারীরিক সমস্যা : মাথাব্যথা, পেট খারাপ, ঘুমের সমস্যা ও দুর্বলতা।

মানসিক সমস্যা : উদ্বেগ, বিষন্নতা এবং স্ট্রেস।

কাজের ক্ষমতা হ্রাস : মানসিক চাপ কাজের ক্ষমতা হ্রাস করে, ভুল করার সম্ভাবনা বাড়ায় এবং সৃজনশীলতা কমিয়ে দেয়।

সম্পর্কের অবনতি: পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত