কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত বাবু হত্যা মামলার আসামি মো. সাইদুল ইসলাম ভুঁইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত কাদিম আলী ভুঁইয়ার ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
মডেল থানা পুলিশ সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. সাইদুল ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ২/৩টি মামলা রয়েছে। সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে বলে পুলিশ জানায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী বাবু হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. সাইদুল মেম্বারকে গ্রেপ্তার ও আজ রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ১৫-১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়: রিজভী