ঢাকার একটি আদালত সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে বক্তব্য রাখেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দীপু মনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
