মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় পূর্ব শক্রতার জেরে যুবকের হাতে গুলি করেছে করেছে প্রতিপক্ষের লোকজন।
গুলিবিদ্ধ ঐ যুবকের নাম মাসুদ রানা(৩১), সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (৭অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুদ রানা বলেন,মতলব(উ:) উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোঁপ/ছোপে কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির, জিহাদ, কুদ্দুসসহ ১০/১২ জনের একটা দল ট্রলারে করে এসে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে তুলে নিয়ে যায় পরে ভাষায়চর নদীর পারে কয়েক জন বাম হাত চেপে ধরে হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আমার অপরাধ আমি ৭/৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম।
বিষয়টা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দ্বায়িত্বরত চিকিৎসক ডা:আশরাফুল আলম শুভ বলেন,আহত ঐ যুবকের হাতে পোড়ার চিহ্ন রয়েছে,যা গুলিরবিদ্ধের ঘটনা হতে পারে,তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত জিতু রাঢ়ী বলেন,বিষয়টা তিনি জানেনই না,তাই জড়িত থাকার প্রশ্নই উঠে না, তাছাড়া মাসুদের সাথে আমাদের কোন শক্রতা নেই,সে স্থানীয় ডাকাত দলের সদস্যদের আত্নীয় তাই আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপ প্রচার চালাচ্ছে।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,ঘটনাটা কোথায় আমরা এখনো নিশ্চিত নই,আমরা ভুক্তভোগীর বাবা মার সাথে কথা বলেছি তাঁরা তো বিষয়টা জানেনই না,তারপরও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
