বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
বুধবার (৮ অক্টোবর) বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে ইন্সটিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান।
প্রতিনিধি দলটিতে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ, গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারেক এবং অন্যান্য বিচারকবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ইন্সটিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/ বিভাগ/ শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। বিচারপতি ইন্সটিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, এলাকাবাসীর সংবাদ সম্মেলন
আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের ওয়ানডে অভিষেক