গাজীপুরের শ্রীপুরে জমিতে ব্যবহারের কীটনাশক পানে আম্বিয়া খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো বিষয় নিয়ে অভিমান করে কীটনাশক পান করে থাকতে পারে বলে ধারনা পরিবারের।
নিহত শিশু আম্বিয়া খাতুন গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের কৃষক আব্দুর রশিদের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে আম্বিয়া ঘরে রাখা (জমিতে ব্যবহারের জন্য) কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর বুধবার রাতে তার মৃত্যু হয়। তাদের দাবি কোনো একটা অভিমান থেকেই সে এমন কাণ্ড করে বসেছে। তবে মূল কারণটা কেউ বলতে পারছেনা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. শ্রী বলরাম চন্দ্র জানান রাতে ওই রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালরে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন- বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেননি। আমরা বিস্তারিত খোঁজ নিবো। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামে গিয়ে দেখেন নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গেছে
আর্জেন্টিনা–ব্রাজিল-স্পেনের ফুটবলাররা জাল নথি দিয়ে মালয়েশিয়ান হতে চেয়েছিল