চট্টগ্রামে ২ রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

চট্টগ্রাম নগরের সদরঘাট রোড এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, রক্তমাখা ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং আতর, ফ্লেভার ও কেমিক্যাল মিশ্রণ করে খাবার প্রস্তুতের অভিযোগে সদরঘাট রোডের চাটগাইয়া খানা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং নিউ আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত