ট্রাক চাপায় মা নিহত, ছেলে আহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম

গাইবান্ধায় জেলা শহরের বালু বোঝায় ট্রাক চাপায় আছমা বেগম (৫০) নামের নারীর মৃত্যু হয়েছে। এসময় ছেলে আশরাফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত কোনা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম মোটরসাইকেলযোগে তার মা আছমা বেগমকে নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পৌর পার্ক এলাকায় আসলে বালু বোঝাই একটি জ্যাম ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আছমা বেগম মারা যান। পরে আহত অবস্থায় আশরাফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ায় একটি হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত