পারিবারিক কলহের জেরে নিহত মা, সৎ ছে‌লে আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

গোপালগ‌ঞ্জে পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্বামী ও সৎ ছে‌লের হা‌তে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হ‌য়ে‌ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহ‌তের সৎ ছে‌লে ফখরুল শেখ‌কে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রা‌মের বালাম শে‌খের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা ‌গে‌ছে, গতকাল রোববার রা‌তে শোভা বেগম পারিবারিক কলহের জের ধরে বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শে‌খের হা‌তে মারপি‌টের শিকার হন। পরে স্থানীয় প্রতিবেশী এবং ফখরুল শেখ তাকে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তা‌কে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় রেফার করা হয়। ঢাকায় যাওয়ার প‌থে ঢাকা- খুলনা মহাসড়‌কের গোপালগ‌ঞ্জের মুকসুদপুর এলাকায় গভীর রাত ২টার দিকে তিনি মারা যান। প‌রে নিহতের খালাত ভাই ইয়াসিন ও ফখরুল শেখ লাশ কাশিয়ানী থানায় নিয়ে আসে। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সা‌জেদুর রহমান জা‌নি‌য়ে‌ছেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত